আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৫৯
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নববর্ষ বরণ স্থগিত

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বন্ধের মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

বুধবার(৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সামসুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলে বাংলা নববর্ষ ১৪২৭ সালের পহেলা বৈশাখের যাবতীয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র সিদ্ধান্ত অনুযায়ী রিজেন্ট বোর্ডের সভায় ভাইস চ্যান্সেলর অর্পিত ক্ষমতাবলে গত ২৩ মার্চ থেকে ১ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক বিভাগ বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আলাউদ্দিন বলেন, ডেসপাস/ডকেটিং, বিদ্যুৎ, প্রাণী, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা, টেলিফোন, উন্নয়নকাজসহ জরুরি বিভাগগুলো যথারীতি চালু থাকবে। অতি প্রয়োজন ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়