দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষে ভর্তি আবেদন রেজিষ্ট্রেশনের সময় আগামিকাল বুধবার(৮ নভেম্বর) মধ্যরাতে শেষ হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, আবেদনকারী mbstu-admission.org ওয়েবসাইটে লগ-ইন এর মাধ্যমে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা আগামি ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.mbstu.ac.bd -তে পাওয়া যাচ্ছে।
