দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার(১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কনিবার সকালে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নেতৃতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
