আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৪:৩৯
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সাস্টেইনেবল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘সাস্টেইনেবল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরপ্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মাসুদ আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীনউদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের জুটমিল’স কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা প্রফেসর ড. মোবারক আহমেদ খান। সভাপতিত্ব করেন টেক্সটাইলবিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন, বিভাগের সহযোগী অধ্যাপক ও সম্মেলন ব্যবস্থানা কমিটির আহবায়ক ড. মো. মাহবুবুল বাসার।
বক্তারা বলেন, টেক্সটাইল সেক্টর বাংলাদেশের একটি প্রধান সেক্টর, টেক্সটাইল শিল্পকে পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে মালিক, শ্রমিক, শিক্ষক ও গবেষকদের সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এমফিল, পিএইচডি’র গবেষক ও মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীসহ ভাসানী বিশ্ববিদ্যলয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়