আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:৫৩
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মওলানা ভাসানীর ভূমিকা’ শীর্ষক সেমিনার

দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শনিবার(১৬ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মওলানা ভাসানীর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। মূখ্য আলোচক ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব ও বিশ^বিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, ভাসানী রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ছিল, যা মওলানা ভাসানীরও প্রাণের দাবি ছিল। কৃষক, শ্রমিক ও জনতার অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু ও মওলানা ভাসানী ঐকমত্য ছিলেন। মওলানা ভাসানীকে নিয়ে যারা সত্যিকার ইতিহাস জানেন তাদের মৌখিক বক্তব্য বা সাক্ষাতকার ডকুমেন্টারি করে তা এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট রিসার্চ সেন্টারে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়