আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৫০
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তির আবেদন ৩০ সেপ্টেম্বর শুরু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন আগামি ৩০ সেপ্টেম্বর(শনিবার) থেকে শুরু হচ্ছে। আগামি ৮ নভেম্বর(বুধবার) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন ফি জমা দিতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে।
এ বছর চারটি ইউনিটের অর্ন্তভুক্ত ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামি ৮ ডিসেম্বর(শুক্রবার) ‘এ’ ও ‘বি’ এবং ৯ ডিসেম্বর(শনিবার) ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে আসন রয়েছে ১৭০টি, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসন রয়েছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu-admission.org থেকে জানা যাবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়