
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, পরীক্ষা, একাডেমিক, প্রশাসনিক বিভাগসহ সকল অফিস ও হলসমূহ বন্ধের ইতোপূর্বে ঘোষিত মেয়াদ (২৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) এর ধারাবাহিকতায় আগামি ১৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রিজেন্ট বোর্ডের সভায় অর্পিত ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. মো. আলা উদ্দিন ওই ঘোষণা দেন।
তবে জরুরি প্রয়োজনে যেকোনো শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা মোতাবেক অফিসে উপস্থিত থাকা এবং বন্ধকালীন সময়ে মোবাইল ফোন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতদসংক্রান্ত বিষয়ে পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপসমূহ যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। অতি জরুরি বিভাগ সমূহ যেমন- ডেসপাচ/ডকেটিং, বিদ্যুৎ, পানি, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা, টেলিফোন, উন্নয়নমূলক কাজ ইত্যাদি যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরি প্রয়োজন ব্যতিত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।
