আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:১৩
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি :: সভাপতি শাহীন- সম্পাদক মাসুদার

মাভাবিপ্রবি সংবাদদাতা:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ‘শাহীন-মাহবুব প্যানেল’ থেকে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন সভাপতি ও ‘বাঙালি জাতীয়তাবাদ- মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল’ থেকে ড. মো. মাসুদার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার(২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ দ্বিতীয় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহন ও গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী বাঙালি জাতীয়তাবাদ- মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে যুগ্ম-সম্পাদক পদে গৌরাঙ্গ কুমার পাল, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আরঙ্গজেব আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইফতেখার আহমেদ, নির্বাহী সদস্য পদে প্রথম মো. দেলোয়ার আহমেদ, দ্বিতীয় শাকিল মাহমুদ শাওন, তৃতীয় ড. মো. আশরাফ আলী, চতুর্থ কাজী মেসবাহ উদ্দিন আহমদ, পঞ্চম ইশরাত জাহান ইরা নির্বাচিত হয়েছেন।

শাহীন-মাহবুব প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. সৈয়দ মওদুদ-উল-হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. কাউসার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মূর্তজা রেজা লিংকন, নির্বাহী সদস্য পদে ষষ্ঠ ড. মো. রোস্তম আলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলের মোট ২৫ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির। নির্বাচন কমিশনার ছিলেন ড. মো. আনিসুর রহমান আনিছ ও মো. মাহফুজ রেজা দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়