আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩৮
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

ভূঞাপুরে ইমামদের জঙ্গিবাদ বিরোধী সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

dristy.tv p-1
টাঙ্গাইলের ভুঞাপুরে ইমামদের নিয়ে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদত বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম পরিষদ আয়োজিত ওই সেমিনার শনিবার (২০ মে) সকালে উপজেলা স্বাধীনতা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাও. মুফতি শহিদুল শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী। সেমিনারে ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নের মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়