আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৬:২৬
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

ভূঞাপুরে ওয়ার্ড আ’লীগের সম্পাদকসহ ৫ জুয়াড়ি আটক

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়া খেলার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার(৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী পাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন, উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদুল হাসান বাবলুু, কাগমারী গ্রামের রমজান, আরফান, শাহআলম ও আব্বাছ।
স্থানীয়রা জানায়, আটককৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যাকান্ডের পর বেশকিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ফরিদ হত্যার ঘটনায় হাজতে থাকা আসামিরা জামিনে বের হওয়ার পর তাকেও এলাকায় দেখা যাচ্ছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরী সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের শনিবার(৪ নভেম্বর) টাঙ্গাইল জেল-হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়