আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:০৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভূঞাপুরে কলেজ ছাত্রী অপহরণকারী ও সহযোগী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী সুমাইয়া সুলতানা দিবাকে (১৭) অপহরণের ঘটনায় বুধবার(২ আগস্ট) অপহরণকারী ইয়ামিন ইসলাম ইমন (১৯) ও তার সহযোগী হৃদয় মন্ডলকে(২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা ও পারিবারিক সূত্রে জানাগেছে, ইবরাহীম খাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা দিবাকে গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়ামিন ইসলাম ইমন দীর্ঘদিন যাবৎ প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। সুমাইয়ার বিয়ে অন্যত্র পাকাপাকি হওয়ার খবর পেয়ে গত ৪ জুলাই ইমন, তার বন্ধু স্থানীয় ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মন্ডল ওরফে কামুর ছেলে হৃদয় মন্ডল ও অপর একসহযোগিকে নিয়ে সুমাইয়াদের ভাড়া বাসায় যায়। তারা সুমাইয়ার মাকে বিয়ে বন্ধ করতে বলে এবং ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
মঙ্গলবার(১ আগস্ট) বিকালে প্রতিদিনের ন্যায় সুমাইয়া কোচিং করার জন্য ফসলান্দিস্থ ভাড়াবাসা থেকে বের হয়ে প্রভাতী কিন্ডার গার্টেনের কাছে পৌঁছলে ইমন ও হৃদয় তাকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। সুমাইয়ার নিকট আত্নীয়রা সারারাত তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন বুধবার(২ আগস্ট) সকালে সুমাইয়ার মা বাদি হয়ে ইমন, তার মা আছমিনা সুলতানা ও বন্ধু হৃদয় মন্ডলকে আসামি করে ভূঞাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইমন ও হৃদয়কে আটক করে। তবে অপহৃত সুমাইয়াকে উদ্ধার করতে পারেনি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী জানান, মামলার প্রধান আসামী ইমন ও তার সহযোগী হৃদয়কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুমাইয়াকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়