আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৫০
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ভূঞাপুরে গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দৃষ্টি নিউজ:

las..1টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুমা আক্তার (১৫) ঘরের ধর্ণার(আড়ার) সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের মো. সুরমান আলীর মেয়ে।
সুমার পরিবার সুত্রে জানা যায়, গত ৮ এপ্রিল(শনিবার) রাত সাড়ে ১০ টার দিকে ঝড়ের সময় সুমা তার মায়ের সাথে বাড়ির পিছনে থাকা গাছের পাতা জড়ো করতে যায়। পরে তারা বাড়ির ভিতরে চলে যায়। সুমার বাবা সুরমান আলী জানান, ঝড়ের মাঝামাঝি সময় সুমা বাইরে থেকে এসে ওর রুমে ঘুমাতে যায়। তার কিছুক্ষণ পরে প্রচন্ড বাতাসের সময় রুম থেকে হালকা কোন কিছুর আওয়াজ শোনা যাচ্ছিল। ভাবছি বাতাসে গাছের ডাল টিনের ওপড়ে পড়ে শব্দ হচ্ছে। ওই সময়ে সুমা আত্মহত্যা করে- যা প্রথমে তারা বুঝতে পারেন নি।রোববার(৯ এপ্রিল) সকালে প্রতিদিনের মত সুমাকে ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙ্গলে ঘরের ধর্ণার সাথে ঝুলে থাকা অবস্থায় সুমাকে পাওয়া যায়। পরে প্রতিবেশিরা এগিয়ে আসে লাশটি নামিয়ে এনে বারান্দায় রাাখে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সুমার আত্মহত্যার খবর স্থানীয়দের কাছে জানতে পেরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে সুমা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়