আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সকাল ১১:৫৩
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

ভূঞাপুরে গাজা উদ্ধার, ভাইস চেয়ারম্যানের ভাই সহ ৪ জন গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

dristy.tv-50
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার(১৬ জুলাই) গভীর  রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভূঞাপুর বামনহাটা গ্রামের খন্দকার হাবিবুর রহমান (কমান্ডার) এর ছেলে খন্দকার রাছেল(২৮),  ওমর আলী খানের ছেলে মো. আনোয়ার খান(৩৫), তোতা শেখের ছেলে সাইফুল শেখ(২২) পিতা, বামন হাটা (পশ্চিম পাড়া) এবং মধুপুর উপজেলার কুড়িবাড়ী গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. ময়েন উদ্দিন শেখ(৩৬)।     [vsw id=”01w5b9Jhb3Q” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আশরাফ এর নেতৃত্বে ভূঞাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে বস্তাভর্তি প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাজা উদ্ধার করা হয়।  এ বিষয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে খন্দকার রাছেল ভূঞাপুর উপজেলা পরিষদেরনিারী ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবীর ভাই।
আটককৃত চার জনই পেশাদার মাদক বিক্রেতা। তারা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে মাদক বিক্রি করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়