আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৪৩
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ভূঞাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠিত

দৃষ্টি নিউজ:

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে শুক্রবার(১০ মে) বিকালে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক আব্দুর রশিদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এমএ মজিদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এম. মাছুদুর রহমান মিলন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম খান রুমি, সদস্য মো. রমজান আলী, আবু সায়েম, মনির হোসেন মোল্লা প্রমুথ।
সভায় সর্বসম্মতি ক্রমে আল-আমিন শোভনকে(আনন্দ টিভি) সভাপতি ও আনোয়ার হোসেন বকুলকে(দৈনিক ভোরের পাতা ও দৈনিক মজলুমের কণ্ঠ) সাধারণ সম্পাদক করে নয়া কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি আব্দুর রশিদ তালুকদার(দৈনিক মুক্তখবর), সহ-সাধারণ সম্পাদক এমএম উজ্জ্বল (দৈনিক নতুন বাজার), সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদ রানা(ভোরের বাংলাদেশ), প্রচার ও ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিবলী(দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক শফিউর রমহান তালুকদার(দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ মো. তুহীন মিয়া(দৈনিক নবচেতনা), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন(দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম(দৈনিক বাংলা), সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির উদ্দিন মিয়া(শিক্ষা বাতায়ন) এবং মো. দুলাল হোসেন চকদার ও মো. আব্দুর রশিদ শেখকে কার্যকরী কমিটির সদস্য মনোনীত করা হয়। সভায় পাঁচ বিশিষ্ট নাগরিককে জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলার শাখার উপদেষ্টা মনোনয়নের সিদ্ধান্তও গৃহীত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়