আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:০৫
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ভূঞাপুরে দুই জনের অর্থদন্ড

দৃষ্টি নিউজ:

ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় টাঙ্গাইলের ভূঞাপুরে দুই বখাটে যুবককে অর্থদন্ড অনাদায়ে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। শনিবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসলাম হোসেন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, ঠাকুরগাঁও জেলার মুলানফরি গ্রামের জবিরুল ইসলামের ছেলে রাসেল পারভেজ(২৩) ও একই জেলার তালেশ্বরগাঁও গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে রাশেদ হাসান(২২)।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসলাম হোসেন বলেন, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা চরপাড়া-পূর্বপাড়া সড়ক সংলগ্ন লাল মিয়ার পোল্ট্রি খামারে শ্রমিকের কাজ করত রাসেল ও রাশেদ। ওই সড়ক দিয়ে শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াত করে থাকে। ছাত্রীদের যাতায়াতকালে রাসেল ও রাশেদ মিলে ছাত্রীদের উত্ত্যক্ত করত। এতে ক্ষুব্ধ ছাত্রীদের অভিভাবকরা খামারের মালিক লাল মিয়াকে বিষয়টি অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। পরে পুলিশ ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় রাসেল ও রাশেদকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। এ অপরাধে রাসেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও রাশেদকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়