দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ভাঙন কবলিত ৩০ পরিবারকে বুধবার(২ আগস্ট) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
জানা যায়, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন উপজেলার অর্জুনা ইউনিয়নের আট ও গাবসারা ইউনিয়নের ২২টি নদী ভাঙনের শিকার অতিদরিদ্র ৩০ পরিবারের মাঝে এ ত্রাণের টাকা বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মিয়া, পিআইও অফিসের প্রধান সহকারী মো. আব্দুল বারী প্রমুখ।
