আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:১৯
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৃষ্টি নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সৌজন্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শীতবস্ত্র বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

পৌরসভা চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার ছানু। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ ভোলা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মজিদ মাস্টার, আজিজুল হক আজিজ, নুরুল আমিন নান্নু, সাবেক ডেপুটি কমান্ডার মো. আ. হামিদ, শামছুল হক প্রধান, ভূঞাপুর বাজার বণিক সমিতিরি সভাপতি নুরুজ্জামান চকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়