আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ৩:২০
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ভূঞাপুরে শিক্ষকদের মানববন্ধন

দৃষ্টি নিউজ:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টে ১০% কর্তনের প্রজ্ঞাপন জারি করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভূঞাপুর উপজেলা শিক্ষক সমিতি। বৃহস্পতিবার(২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কাছে ভূঞাপুর-তারাকান্দি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী জহুরুল, সহ-সভাপতি আব্দুস সামাদ মোল্লা, মো. আসাদুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়