দৃষ্টি নিউজ:

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা পাঠ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ নভেম্বর) সন্ধ্যায় শিশু প্রতিভা বিকাশ সংগঠনের উদ্যোগে স্থানীয় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন। প্রধান আলোচন ছিলেন, সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন।
মওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল করিম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাট্যম-টাঙ্গাইলের সভাপতি আশরাফ চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি কবি আখতার হানিফ, কবি ও প্রাবন্ধিক আল রুহী, বিশিষ্ট লেখক ও গবেষক আওলাদ হোসেন।
