দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা বাজারে শুক্রবার(১৯ মে) সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুন্যদ্বীপ্ত জননেতা মুরাদ সিদ্দিকী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওশাদ আহমেদ নবিন, মো. জাহাঙ্গীর আলম, জসিম, রমজান প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৫(সদর) আসনে আগামি জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে মুরাদ সিদ্দিকী গত এক বছর যাবত প্রচার-প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করছেন।
