দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বন এলাকার পাঁকা রাস্তার পাশ থেকে শনিবার(৮ ফেব্রুয়ারি) এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মধুপুর থানার ওসি তদন্ত ছানোয়ার হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বন এলাকার রাস্তার পাশে অজ্ঞাত যুবকের(২৫) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
https://youtu.be/SOzs1006lNQ
নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গলায় গামছা পেঁচানো রয়েছে। মরদেহটি উদ্ধার করে মযনা তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
