আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:২০
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

মনোনয়নের জামানত দলের কল্যাণ ফান্ডে জমা দিতে ইচ্ছুক মরিয়ম আক্তার

দৃষ্টি নিউজ:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মোছা. মরিয়ম আক্তার দলীয় মনোনয়নের টাকা দলের কল্যাণ ফান্ডে জমা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার(৯ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের বটতলায় তার বাসভবনে সাংবাদিকদের তিনি এ ইচ্ছার কথা জানান।
জানা যায়, আওয়ামীলীগের হাইকমান্ড উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখা এবং যাঁরা দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার এ খবর জানতে পেরে তার দলীয় মনোয়নের টাকা আওয়ামীলীগের কল্যাণ ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মরিয়ম আক্তার জানান, দলীয় মনোনয়নের টাকা তিনি ফেরত না নিয়ে দলের কল্যাণ ফান্ডে জমা দেয়ার ইচ্ছা পোষন করেছেন। আইনি বা সাংগঠনিক কোন বিধি-নিষেধ না থাকলে তিনি এ সিদ্ধান্তে অটল রয়েছেন।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়