আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৩:১৭
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত এবং সাধারণ সম্পাদক সাইফুল

মাভাবিপ্রবি সংবাদদাতা:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে ২য় মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দি ডেইলী সান, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. শাহরিয়ার রহমান সৈকত এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. সাইফুল মজুমদার। শনিবার(১৬ মার্চ) বিকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি পদে দি ডেইলী অবজারভারের তনিমা ইসলাম ও কোষাধ্যক্ষ পদে দৈনিক মাতৃছায়ার মো. আসাদুল্লাহ জুনায়েদ। কার্যকরী সদস্য পদে মো. নুরন্নবী মন্ডল, ফারজানা মাসুম ও নুসরাত জাহান সুমাইয়াকে মনোনীত করা করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়