আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৪৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

মির্জাপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার(১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র‌্যালি ইত্যাদি।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে সমাবেশ করে।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, আওয়ামী লীগ নেতা মেজর(অব.) খন্দকার এ হাফিজ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত প্রমুখ। পরে প্রধান অতিথি একাব্বর হোসেন এমপিসহ অন্য অতিথিরা মুক্তির মঞ্চে উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ৪৫ পাউন্ড ওজনের কেক কাটেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়