আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:১৮
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মির্জাপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত মির্জাপুর উপজেলার দুইটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেকের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতকে মির্জাপুর থানা পুলিশ সহযোগিতা করে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, অভিযানকালে জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী মির্জাপুরের মীরদেওহাটা এলাকার মেসার্স হাকিম এন্টারপ্রাইজ-১-কে দুই লাখ টাকা এবং একই উপজেলার বাইমহাটি এলাকার মেসার্স স্টাইল ব্রিকসকে দুই লাখ টাকা মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিত ইটভাটা দুইটি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে।
টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পরিচালক।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়