আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:৫৩
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

মির্জাপুরে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মির্জাপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক ব্যবসায়ী ফরহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উপজেলার নাজিরপাড়া গ্রামবাসী। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫৩পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত ফরহাদুল ইসলাম ফরহাদ(৩৩) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. ছবুর মেম্বারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী ফরহাদ দীর্ঘদিন যাবৎ গোড়াই এলাকায় মাদক কেনাবেচা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল শুক্রবার (২১ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকাবাসী ওই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ফরহাদ বর্তমানে পুলিশের হেফাজতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, মাদক ব্যবসায়ী ফরহাদকে আহতাবস্থায় আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামে পূর্বেও থানায় মামলা রয়েছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতকে অবগত করা হয়েছে, আসামী সুস্থ্য হলে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়