দৃষ্টি নিউজ:

‘পরিস্কার পরিচ্ছন্ন বিদ্যাঙ্গনে পড়াশোনা করি, সুস্থ দেহ মনে’ এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের উদ্যোগে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার(১৯ জুলাই) বেলা সাড়ে এগারোটায় পৌর এলাকার সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
কর্মসূচির মধ্যে ছিল, বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, গাছের চারা রোপন ও দেয়াল পত্রিকা প্রকাশ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, সদর ক্লাস্টারের এটিও মো. লুৎফর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে নির্বাহী অফিসার পোষ্টকামুরী আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
মির্জাপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে একযোগে উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন ধর্মী একটি ভাল কর্মসূচি পালন করা হয়েছে- এতে শিক্ষ-শিক্ষার্থীরা বেজায় খুশি।
