আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৩৮
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

রাজাকারপুত্র অভিহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রান ডেভলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম তালকদার নিক্সনকে রাজাকার পুত্র বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার(১১ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ীস্থ রান ডেভলপমেন্ট সোসাইটির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম তালকদার নিক্সন জানান, গত ৯ নভেম্বর(শনিবার) হাদিরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার গোপালপুরে সংবাদ সম্মেলন করে তাকে রাজাকার পুত্র ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করেছেন। যা মিথ্যা ও বানোয়াট। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। যা আদৌ সঠিক নয়।

তিনি জানান, প্রকৃত পক্ষে তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন যাবত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দলকে সু-সংগঠিত করতে কাজ করেছেন। তিনি ছাত্রলীগে ছিলেন এবং গত ১৭ বছর যাবত হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জামায়াতের নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়িয়েছেন।

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, তার বাবা রাজাকার হওয়ার প্রশ্নই উঠেনা। তার বাবা একজন স্বনামধন্য শিক্ষক এবং মাতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। রান ডেভলপমেনন্ট সোসাইটিকে জড়িয়ে যে সকল তথ্য ও উপস্থাপন করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রশ্নই উঠে না। কেননা উক্ত সংস্থা কোন শিক্ষক নিয়োগ করে না। কাজেই তার দেয়া বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রান ডেভলপমেন্ট সোসাইটি মহাসচিব ইলিয়াজ রাজ, হাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. কামরুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়