দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের পাশে টাঙ্গাইলের নাটিয়াপাড়া বাজার এলাকায় মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ডুবাইল, হাবলা, মহেড়া ইউনিয়নবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রংধনু মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্রের পরিচালক মো. মনির হাসান, ব্যাবসায়ী মো. আরমান ভূইয়া প্রমুখ। [vsw id=”L6sByMar-6w” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
এসময় বক্তারা বলেন, নির্যাতন বন্ধ করতে হবে, রোহিঙ্গা জনগোষ্টির ওপর নির্মম গণহত্যা, ধর্ষণ ও শিশু নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তারা আমাদের মতোই মানুষ। বক্তারা রোহিঙ্গাদের স্বদেশে স্বসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার জনগন এবং ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এ সময় তারা তিনটি দান বাক্সে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সংগ্রহ করে।
