
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে র্যাব-১২ এর অভিযানে ৫৩ কেজি গাঁজা সহ সুজন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সুজন চট্টগ্রাম জেলার পূর্ব কুলগাঁও এলাকার ইসলাম কলোনীর মো. সহিদের ছেলে।
রোববার(২৪ মে) বিকালে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাগামী একটি পিকআপভ্যানে তল্লাসী চালিয়ে মাদক ব্যবসায়ী সুজন (২৮) কে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী পিকআপে থাকা একটি আসবাবপত্রের মধ্য থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা মোবাইল, নগদ টাকা, মাদক দ্রব্য পরিবহণ করায় পিকআপভ্যানটিও জব্দ করা হয়।
