আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৫০
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

লৌহজং নদীতে ডুবে শিশুর মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পানিতে ডুবে আব্দুল আলিম(৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩ অক্টোবর) দুপুরে লৌহজং নদীর টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা সংলগ্ন এলাকায় গোসন করতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশু আব্দুল আলিম ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর দুই টার দিকে শিশু আলিম তার চাচাত ভাই স্বপনের সাথে বাড়ির পাশে লৌহজং নদীতে গোসন করতে যায়। স্বপন আগে আলিমকে গোসল করিয়ে নদীতীরে বসিয়ে রাখে। পরে স্বপন গোসল করতে নদীতে নামে। স্বপনের গোসল শেষে আলিমকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। আলিম পানিতে পড়ে গেছে এমন ধারনা করে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বিকাল সোয়া ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লৌহজং নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়