ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার শহীদ অ্যাকাডেমিক স্কুুলে বার্ষিক, পিইসি ও জেএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর) শহীদ অ্যাকাডেমিক স্কুলের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ অ্যাকাডেমিক স্কুলের পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. মেহেরুল কবির, নরিল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, অভিভাবক মো. সোলাইমান হোসেন, বাবুল আহমেদ, নিপা ইসলাম, রোকসানা খাতুন লাকী প্রমুখ।
https://youtu.be/2k9Hh85jCP0
ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মো. আবদুল মমিন।
