দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী অষ্টম লাবিব প্রেসিডেণ্ট কাপ গলফ টুর্নামেণ্ট শনিবার(২৩ মার্চ) শেষ হয়েছে।
শনিবার সকালে টুর্নামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এসময় টুর্নামেণ্টের অয়োজক প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ডেপুটি ম্যানিজিং ডাইরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
https://youtu.be/XvL41_OpIGw
ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এ টুর্নামেণ্টে অংশগ্রহন করেন। পরে টুর্নামেণ্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
