আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৪:৫৫
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ!

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামে বিয়ের নামে চন্দ্র-সূর্যকে সাক্ষী রেখে এক ছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণ করছেন মন্টু মিয়া নামে এক শিক্ষক। এ ঘটনায় গত শনিবার (৩০ মার্চ) রাতে ওই শিক্ষক গোপনে ছাত্রীর বাড়িতে রাত যাপনকালে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
লম্পট মন্টু মিয়া ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়ার ছলে একই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে মন্টু মিয়া। ওই ছাত্রীর অভিযোগ, মন্টু মিয়া তিন বছর আগে টাঙ্গাইল শহরে এক বন্ধুর বাসায় নিয়ে চন্দ্র-সূর্যকে সাক্ষী রেখে তাকে বিয়ে করেন। এরপর গোপনে শারীরিক সম্পর্ক চালাতে থাকে।
শনিবার রাতে মন্টু মিয়া গোপনে ওই ছাত্রীর বাড়িতে রাত যাপনকালে গ্রামবাসী তাকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে আহত মন্টু মিয়াকে পুলিশ থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মন্টু মিয়াকে জেলহাজতে পাঠায়।
এদিকে, শিক্ষক মন্টুর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা মিছিল- সমাবেশ করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুুল গফুর বলেন, ‘ঘটনাটি খুব নিন্দনীয়। এমন ভন্ড শিক্ষকের স্কুলে চাকুরি করার অধিকার নেই। ম্যানেজিং কমিটির মিটিং ডেকে তার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিক্ষক মন্টু মিয়া দুই সন্তানের জনক। বিয়ের নামে প্রতারণা করে নাবলিকা ওই স্কুল ছাত্রীকে তিনি দীর্ঘ তিন বছর ধরে ধর্ষণ করছিলেন। রোববার(৩১ মার্চ) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর মেডিকেল চেকআপ করা হয়েছে।’

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়