আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ৩:০০
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

শিশুদের জন্য ফাউন্ডেশন’র বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের জন্য ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণত মানুষ। বিশেষ করে নারীরা এ উদ্যোগে দারুণ খুশি। আপাতত টাঙ্গাইল সদরের মধ্যে তাদের কার্যক্রম চালু রয়েছে।

এই সংগঠনের স্বেচ্ছাসেবী এশা আক্তার জানান, প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ইতোমধ্যেই অর্ধ শতাধিক নারীর ফোন পেয়ে আমরা স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছি। দুটি হটলাইন নাম্বার চালু করা হ‌য়ে‌ছে। ০১৬৩০-২৮৫০০৯ এবং ০১৭৮৬-১৬১৭৯১ নম্বরে ফোন দিয়ে যে কেউ স্যানিটারি ন্যাপকিনের জন্য বলতে পারবেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ ব‌লেন, পিরিয়ডের সময়ে মা বোনদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়। লকডাউন হওয়াতে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। লজ্জায় কাউকে বলতেও পারছেন না। তাদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছি আমরা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়