আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৩৭
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সখীপুরে এক রাতে সাত বাড়িতে চুরি!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া খানপাড়া ও পল্টনপাড়া গ্রামে একই রাতে একই গ্রামে ৭টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৩ অক্টোবর) রাতে চোরেরা ওই সাতটি বাড়ি থেকে নগদ ৮৫ হাজার টাকা, একভরি স্বর্ণালঙ্কার, ১০টি স্মার্ট মোবাইলসহ ইলেকট্রিক সরঞ্জাম ও শাড়ি কাপড় চুরি করে নেয়। একই রাতে একই গ্রামে সাত বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার নলুয়া খানপাড়া এলাকায় ফারুক খানের বাড়ি থেকে নগদ ৪ হাজার টাকা, মোবাইল, চার্জার ও বিদেশী টর্চ লাইট; একই এলাকার মিন্টু খানের বাড়ি থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুইটি মোবাইল, বেশ কয়েকটি শাড়ি কাপড়; আউয়াল খানের বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা , মোবাইল; একই গ্রামের পল্টনপাড়া এলাকার নূরু মিয়ার বাড়ি থেকে নগদ ১২ হাজার টাকা, দুইটি মোবাইল ও চার্জার, একই এলাকার সঈম উদ্দিনের বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকা, দুইটি মোবাইল, একটি স্বর্ণের চেইন; স্বপন কোচের বাড়ি থেকে মোবাইল, নগদ ৩ হাজার টাকা এবং হরেন্দ্র কোচের বাড়ি থেকে নগদ ৬ হাজার টাকা ও মোবাইল ফোন সিঁধ কেটে চুরি হয়।
এ ব্যাপারে নলুয়া গ্রামের ফারুক খান বলেন, তার সহ বাড়ির আশপাশের সাতটি বাড়িতে মঙ্গলবার রাতে সিঁধ কেটে চোরদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান বলেন, এলাকায় মাদক সেবী বৃদ্ধি পাওয়ায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়