আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:২১
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

সখীপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সরকারি মুজিব কলেজের অধ্যক্ষের কার্যালয়ের মূল ফটকে তালা ঝুঁলিয়ে দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার(১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

সমাবেশে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খন্দকার রকিবুল হাসান বিজয়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাত্তার, ছাত্রলীগের হল শাখার সভাপতি সুমন সীমান্ত, শিকদার রনি প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষকদের আশ্বাসে তালা খুলে দেয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদের কমিটি বাতিল করা হলেও নির্বাচন দেয়া হচ্ছেনা।
তালা দেয়ার বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত: শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরেছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়