আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৫৫
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সখীপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে রোববার(২৮ জুলাই) সকালে উপজেলা ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ও উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, ওসি(তদন্ত) লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারসহ কৃষক, নার্সারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়