দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পুকুর পাড় নামক স্থানে শুক্রবার(৯ জুন) সকালে দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত আলেয়া আক্তার বাসাইল উপজেলার ময়থার চালা গ্রামের আল-আমীনের স্ত্রী। এ ঘটনায় ওই দুইটি অটোরিকশার পাঁচ যাত্রীকে গুরুতর আহতাবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সখীপুর থেকে আলেয়া আক্তার সিএনজি চালিত অটোরিকশাযোগে বড়চওনা যাওয়ার পথে কচুয়া পুকুরপাড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আলেয়া নিহত হন। এ সময় দুইটি অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। আহতরা হচ্ছেন, জলিল হোসেন (৭০), জাহাঙ্গীর আলম (৪০), শরিফুল ইসলাম (৬০), পারুল আক্তার (৩৫) আল-আমীন (১৩)।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
