আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:০৮
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ইসতিয়াক আহমদ(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৫ আগস্ট) সকালে সখীপুর-হাটুভাঙ্গা সড়কে বোয়ালী উত্তর পাড়া খালেক মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক আহমেদ সখীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আজাদের ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলযোগে ইসতিয়াক আহমেদ সখীপুর থেকে নলুয়া রওয়ানা দেয়। পথিমধ্যে খালেক মিয়ার বাড়ি পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসতিয়াক নিহত হন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) অমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়