দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুই ও গোপালপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সখীপুরের ৩ নং গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া নৌকা প্রতীকে ৪ হাজার ৮১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের বাদল মিয়া গামছা প্রতীকে পেয়েছেন ৩৪৩৯ ভোট। ৭নং দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের আনছার আলী আসিফ নৌকা প্রতীকে ৮ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন মাস্টার গামছা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৫২ ভোট।
গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম হোসেন আলী নৌকা প্রতীকে ১২ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহআলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪২ এবং বিএনপি প্রার্থী আনসার আলী সাগর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৫৪ ভোট।
উল্লেখ্য, রোববার দুপুরে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও এজেন্টকে মারধরের অভিযোগ এনে বিএনপি প্রার্থী আনসার আলী সাগর ভোট বর্জনের ঘোষণা দেন।
