আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:২৭
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

সরকারের সাফল্য তুলে ধরতে আওয়ামী লীগের মতবিনিময়

দৃষ্টি নিউজ:


আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং সাফল্য তুলে ধরে জনপ্রতিনিধিদের মাধ্যমে তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করায় বুধবার(৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে বাসাইল ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হবিবুর রহমান চৌধুরী, মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন, কামরুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় বাসাইল-সখীপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, চেয়ারম্যান-মেম্বার, পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বাসাইল ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়