আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ২:১৫
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিকদের কৃতি সন্তানদের সংবর্ধনা

দৃষ্টি নিউজ:

dristy.tv-71
সাংবাদিকদের ৪৬ জন কৃতি সন্তানকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শুক্রবার(২১ জুলাই) দুপুরে ডিআরইউতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়। এদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২৮ জন ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ১৮ জন শিক্ষার্থী ছিল। সম্মাননা হিসেবে সাংবাদিকদের কৃতি সন্তানদের নগদ ২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই উপহার দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এমন একটি অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত এবং নিজেকে সম্মানিত মনে করছি।
তিনি বলেন, ডিআরইউ প্রতি বছরই দুইবার এ ধরনের উদ্যোগ নিয়ে থাক। প্রথমে জেএসসি-পিএসসি এবং পরবর্তীতে এসএসসি- এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করছি তোমরা যারা আজ বৃত্তি পাচ্ছ, সবাই ভবিষ্যৎ জীবনে এই সম্মানকে সার্থক করবে।
উপস্থিত অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা দিতে হবে। তা না হলে তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি, আপনাদেরও সহযোগিতা চাই।   কৃতি সন্তানদের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভাবীদের (মা) বিশেষভাবে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, আমরা আমাদের সন্তানদের বেশি সময় দিতে পারি না, ভাবীরাই (মায়েরা) বেশি পরিশ্রম করেন। আগামীতে এসব ভাবীদের তালিকা তৈরি করে সম্মাননা দেয়া হবে। এ সময় তিনি কৃতি সন্তানদের স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ডিআরইউর সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়