আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৫৪
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

সাংবাদিক নাসির উদ্দিনের মাতা রাবেয়া বেগম আর নেই

দৃষ্টি নিউজ:

বেড়াবুচনা ঈদগাহ মাঠে মরহুমার জানাযা নামাজ

টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি নাসির উদ্দিনের মাতা রাবেয়া বেগম আর নেই। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি খাদ্যনালিতে ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগের মরহুম নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি তিন ছেলে ও তিন মেয়ে, নাতি ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর বেড়াবুচনা ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লীরা অংশ নেন। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
রাবেয়া বেগমের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রেফাজুর রহমানসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়