আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:২০
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই

দৃষ্টি নিউজ:

দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এরআগে শুক্রবার (১২ জুন) ভোর রাতে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি-ব্লকের নিজ বাসায় আগুন লাগে। দ্রুতই আগুন নির্বাপণ হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সাংবাদিক নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালীও কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

নান্নুর স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, রাত্রিকালীন অফিস শেষ করে বাসায় ফিরে খাওয়া-দাওয়ার পর ভোর (রাত) ৩টার দিকে হঠাৎ শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল।

গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাতেই দগ্ধ হন তিনি।

প্রকাশ, মাত্র ছয় মাস আগে ২ জানুয়ারি একই বাসায় অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর পিয়াস (২৪) প্রাণ হারান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়