দৃষ্টি নিউজ:

অনলাইন নিউজ পোর্টাল ‘জাগ্রতবাংলা২৪ ডটকম’- এর সম্পাদক ও প্রকাশক সুমন ঘোষের বাবা গৌর চন্দ্র ঘোষের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী রোববার(২৫ আগস্ট) কালিহাতী উপজেলার পৌলী গ্রামের নিজ বাড়িতে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ ইত্যাদি।
প্রয়াত গৌর চন্দ্র ঘোষ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ২৫ আগস্ট ৭৪ বছর বয়সে পরলোক গমন করেন।
