আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৪০
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

সাংসদ রানা’র জামিন স্থগিত করায় ঘাটাইলে আনন্দ মিছিল

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-62
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান রানার জামিন আবেদন উচ্চ আদালত চার মাসের জন্য স্থগিত করায় তাঁর নির্বাচনী এলাকা ঘাটাইলে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। জেলা আ’লীগের নেতা বীরমুক্তিযোদ্ধা চাঞ্চল্যকর ফারুক আহমদ হত্যা মামলায় মঙ্গলবার(৯ মে) উচ্চ আদালত সাংসদ রানার জামিন চার মাস স্থগিত ও ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করার জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেন।
মঙ্গলবার সন্ধ্যায় ‘রানা-মুক্তি চার ভাই, এক রশিতে ফাঁসি চাই’ স্লোাগানে মুখরিত হয়ে ওঠে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকা। আনন্দ মিছিলটি ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে ওই মিছিটি বের করা হয়। মিছিল শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, লোকের পাড়া ইউনিয়র আওয়ামীলীগ সভাপতি আকরাম হোসেন, রসুলপুর আওয়ামীগ নেতা শহিদ, ধলাপাড়া ইউপি সভাপতি ফজলুর রহমান, ঘাটাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, জিবিজি কলেজের এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তার স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর রানা টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়