আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:০০
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

স্ত্রীর শরীর ব্লেড দিয়ে চিরে মরিচের গুঁড়া, স্বামী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে ব্লেড দিয়ে চিরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়েছেন পাষণ্ড স্বামী। রোববার(৩০ জুলাই) সকালে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পাষণ্ড স্বামী জুয়েল দেওয়ানকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে উপজেলা সদরের শ্রীহরিপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুপা আক্তারের (২০) সঙ্গে একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাসেম দেওয়ানের ছেলে জুয়েল দেওয়ানের বিয়ে হয়। তাদের ঘরে সাত মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
ইতোমধ্যে জুয়েল একই গ্রামের অপর এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। জুয়েলের স্ত্রী ঘটনাটি জানতে পেরে তাকে বাধা দেয়। এতে স্বামী জুয়েল তার স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
রোববার সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জুয়েল তার স্ত্রী রুপার পিঠ ও অন্যান্য স্থানে ব্লেড দিয়ে চিরে ক্ষত-বিক্ষত করে এবং ক্ষত স্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দেন। এ খবর পেয়ে রুপার মা জাকিরন ও দাদি আছিয়া বেগম জুয়েলদের বাড়িতে গেলে জুয়েল তাদের আটকে রাখে।
এ ব্যাপারে রুপার বাবা মির্জাপুর থানায় জুয়েলসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ ও তার মা-দাদিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুপার স্বামী জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
রুপার বাবা রফিকুল ইসলাম বলেন, জুয়েল, তার বাবা হাসেম, মা রোজিনা বেগম, জা শিল্পী বেগমকে আসামি করে থানায় মামলা করেছি।
মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়