আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:৪০
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

১৭ মে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

দৃষ্টি নিউজ:

আগামি ১৭ মে থেকে ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এ সিদ্ধান্ত হয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। এবার প্রচণ্ড গরমে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য শামিয়ানা বা এর বিকল্পব্যবস্থা নিতে বলা হয়েছে।
বেশি ভাড়া বন্ধে কড়াকড়ি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সে জন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
রমেশ চন্দ্র ঘোষ আরও বলেন, দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সে অনুযায়ী গত দুই বছরের ন্যায় বাসের এসি ও নন-এসি টিকিটের দাম এবারও থাকছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়