দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে কমিউনিটি পর্যায়ে জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেম (এঅখঝ) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড কাগমারায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বন্ধু আসর সদস্য ও কমিউিনিটির স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা, জিআইজেড প্রতিনিধি এবং ৩জন (এঅখঝ) বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের জীবনে স্বপ্ন চিত্রের মাধ্যমে তুলে ধরে এবং স্বপ্নপূরণের জন্য নিজ উদ্যোগে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা চিহ্নিত করে এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে তা কাজে লাগাচ্ছে।